বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হান | ছবি: সংগৃহীত
জনপ্রচার বাংলাদেশ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক পুলিশ সদস্যকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় স্থানীয় বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শুক্রবার (৮ মে) তাকে আটক করা হয় বলে জেলা পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।
²
ঘটনার বিবরণে জানা গেছে, গত ২৬ এপ্রিল গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় রায়হানদের মালিকানাধীন একটি পেট্রল পাম্পে অপ্রীতিকর এই ঘটনা²ঘটে। ভুক্তভোগী শওকত হোসেন নাচোল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন অয়েল কিনতে ওই ফিলিং স্টেশনে যান কনস্টেবল শওকত। সেখানে রায়হানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল্লাহ আল রায়হান ওই পুলিশ সদস্যকে মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় কনস্টেবল শওকত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আইনি প্রক্রিয়া এড়াতে রায়হান গা ঢাকা দিয়েছিলেন। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।