যে ৫ দিন তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব

0

ছবি: সংগৃহীত

ইসলামিক ডেস্ক | ২৬ মে, ২০২৬


ইসলামিক শরিয়তের বিধান অনুযায়ী, জিলহজ মাসের ৯ তারিখ ফজর নামাজের পর থেকে শুরু করে ১৩ তারিখ আসর নামাজ পর্যন্ত সময়কে 'আইয়ামে তাশরিক' বা তাশরিকের দিন বলা হয়। এই নির্দিষ্ট দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর অন্তত একবার উচ্চৈঃস্বরে (পুরুষদের জন্য) ‘তাকবিরে তাশরিক’ পাঠ করা ওয়াজিব। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে এই দিনগুলোর আমল ও জিকিরের গুরুত্ব অপরিসীম।


তাকবিরে তাশরিকের মূল শব্দ ও উচ্চারণ:

আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ’। (হেদায়া : ১/২৭৫)

আরও পড়ুন: হজে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু 

পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা এরশাদ করেছেন, ‘যেন তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে।’ (সুরা হজ, আয়াত : ২৮)। বিখ্যাত সাহাবি ও কোরআনের বিশিষ্ট মুফাসসির হজরত ইবনে আব্বাস (রা.)-এর মতে, আয়াতে বর্ণিত ‘নির্দিষ্ট দিন’ বলতে ‘আইয়ামে তাশরিক’ এবং ‘আল্লাহর স্মরণ’ বলতে মূলত ‘তাকবিরে তাশরিক’কে নির্দেশ করা হয়েছে। (বুখারি, অধ্যায়: দুই ঈদ)। এছাড়া রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, এই দিনগুলোতে তাকবিরে তাশরিকের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে এত বেশি উত্তম নয়। সাহাবিরা তখন জিজ্ঞেস করলেন, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? নবী করিম (সা.) প্রত্যুত্তরে বলেন, ‘জিহাদও নয়। তবে সে ব্যক্তির কথা ভিন্ন, যে নিজের জান ও সম্পদের ঝুঁকি নিয়ে জিহাদে যায় এবং কোনো কিছু না নিয়েই শহীদ হয়ে ফিরে আসে।’ (বুখারি, হাদিস : ৯৬৯)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default