হজে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু

0

ছবি: সংগৃহীত

জনপ্রচার বাংলাদেশ |
 নিজস্ব প্রতিবেদক


পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানকালে এখন পর্যন্ত ১৩ জন বাংলাদেশি হজযাত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ মে) প্রকাশিত হজ সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


প্রকাশিত বুলেটিন অনুযায়ী, মৃত্যুবরণকারী ১৩ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন। তাদের মধ্যে ১১ জন পবিত্র মক্কায় এবং ২ জন মদিনা শরিফে ইন্তেকাল করেন।


হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, সবশেষ ১১ মে সাভারের নুসরাত শারমীন নামে এক নারী হজযাত্রী মক্কায় মারা যান। এর আগে গত ৮ এপ্রিল যশোরের আব্দুল মতিন (৫৩) এবং দিনাজপুরের মো. আজহারুল হক (৬৪) মক্কায় ইন্তেকাল করেন। এ ছাড়া মে মাসের শুরুতে ঠাকুরগাঁওয়ের নিলুফা বেগম, ফরিদপুরের নাসিরউদ্দিন বিশ্বাস এবং চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।


এপ্রিল মাসে মদিনা ও মক্কায় আরও কয়েকজনের মৃত্যু হয়, যাদের মধ্যে জামালপুর, শেরপুর, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও জয়পুরহাটের বাসিন্দারা ছিলেন।


এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯৩৫ জন হজযাত্রী রয়েছেন।


গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবগামী ফ্লাইটগুলো চলবে। হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকার কথা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default