যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

0

ছবি: সংগৃহীত

 নিজস্ব প্রতিবেদক | জনপ্রচার বাংলাদেশ


রাজধানী ঢাকা শহরের চিরচেনা যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা করা হয় এই সভায়। যানজট নিরসনে এটি বর্তমান সরকারের দ্বিতীয় উচ্চপর্যায়ের নীতি-নির্ধারণী সভা।


সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম রবি। এ ছাড়া রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপিসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।


ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে যানজট নিরসনে গৃহীত কার্যক্রম তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।


সভায় ঢাকার সড়ক, রেল ও নৌপথের সমন্বিত উন্নয়নের মাধ্যমে যানজট কমিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ট্রাফিক সিগন্যাল আধুনিকায়ন এবং অবৈধ দখলদারিত্ব উচ্ছেদে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়।

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default