![]() |
| ছবি: সংগৃহীত |
জনপ্রচার বাংলাদেশ ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাফেজ জয়নাল আবেদিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, "হাফেজ জয়নাল আবেদিন ছিলেন একজন নিবেদিতপ্রাণ দ্বীনি ব্যক্তিত্ব। সমাজ ও রাষ্ট্রে ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় তার যে ব্যাকুলতা ও আন্তরিকতা ছিল, তা সত্যিই বিরল।"
তিনি আরও বলেন, "ইসলামী আন্দোলনে তার ত্যাগ ও অবদানের কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন।"
উল্লেখ্য, হাফেজ জয়নাল আবেদিন দীর্ঘদিন ধরে ঢাকা জেলা দক্ষিণে ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তার ইন্তেকালে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বার্তা প্রেরক: শেখ ফজলুল করীম মারুফ কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ।
