সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক

0

ছবি: সংগৃহীত

মাগুরা প্রতিনিধি | জনপ্রচার বাংলাদেশ


মাগুরার মহম্মদপুরে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় ইব্রাহিম সরদার নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামে প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। আটক ইব্রাহিম সরদার স্থানীয় লাকু সরদারের ছেলে এবং রাজনীতির মাঠে দলীয় কর্মী হিসেবে পরিচিত।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করার সুবাদে তাঁর স্ত্রী রানী খাতুনের সঙ্গে ইব্রাহিম সরদারের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিগত ২ থেকে ৩ বছর ধরে চলা এই অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রবাসীর পরিবারের সদস্যরা টের পেয়েছিলেন। ইতিপূর্বে যুবকের পরিবারকে বিষয়টি জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ওই যুবক প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক উদ্দেশ্যে প্রবেশ করেন। বিষয়টি প্রবাসীর ভাই ও ভাবি টের পেয়ে প্রথমে প্রবাসীকে ভিডিও কলের মাধ্যমে সরাসরি ঘটনাটি দেখান। পরবর্তীতে তাঁরা প্রতিবেশীদের ডেকে এনে ওই দুজনকে ঘরের ভেতর হাতেনাতে অবরুদ্ধ করে আটকে রাখেন। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে তাদের হেফাজতে নিয়ে যায়।

আরও পড়ুন: স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করেন স্ত্রী, ধরা পড়লেন যেভাবে

এই বিষয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে কথা বলা হলে তিনি যুবকের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও সম্পর্ক থাকার বিষয়টি স্বীকার করেছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে, স্থানীয় বিনোদপুর ইউনিয়নের দলীয় দায়িত্বশীল প্রতিনিধি আবদুল্লাহ আল মাস জানান, অভিযুক্ত ছেলেটি কোনো সাংগঠনিক পদে না থাকলেও কর্মী হিসেবে যুক্ত ছিল। তবে সে যে দলেরই হোক না কেন, এই ধরনের অপকর্মের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, অবরুদ্ধ দুই পক্ষকেই বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। এই বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default