ধেয়ে আসছে কালবৈশাখী: ৩০ জেলায় বড় ঝড়ের সতর্কতা!

0


ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৩০টি জেলার ওপর দিয়ে তীব্র বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি জানান, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকালের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত দিয়ে বজ্রপাতসহ এই ঝড় অতিক্রম করতে পারে।


পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী বিভাগের জেলাগুলোতে সন্ধ্যা থেকেই ঝড়ের প্রভাব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের জেলাগুলোতে রাত ৮টার পর থেকে ভোর পর্যন্ত এবং সিলেট বিভাগে রাত ৯টা থেকে সকাল ৭টার মধ্যে কালবৈশাখী বয়ে যেতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং ঢাকা বিভাগের রাজবাড়ী, টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলায় রাত ১০টার পর থেকে সকালের মধ্যে ঝড়ের প্রবল ঝুঁকি রয়েছে। খুলনা বিভাগের কুষ্টিয়া ও মেহেরপুর জেলাও এই ঝড়ের আওতামুক্ত নয় বলে পূর্বাভাসে জানানো হয়েছে।


বিশেষজ্ঞদের মতে, কালবৈশাখীর পাশাপাশি এই সময়ে বজ্রপাতের তীব্রতাও বেশি থাকতে পারে। তাই জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে রোববার সকাল পর্যন্ত সংশ্লিষ্ট জেলাগুলোর বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default