অসুস্থ সময় টিভির সাংবাদিক শফিক মুন্সিকে দেখতে গেলেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

0

 

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা


সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক মুন্সির অসুস্থতার খবর পেয়ে তার শয্যাপাশে ছুটে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ। তারা অসুস্থ এই গণমাধ্যমকর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর সহ-সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান।


নেতৃবৃন্দ অসুস্থ সাংবাদিক শফিক মুন্সির চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সান্ত্বনা দেন। এ সময় তারা বলেন, "সমাজ ও রাষ্ট্রের সত্য প্রকাশে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। শফিক মুন্সি একজন দক্ষ ও নিষ্ঠাবান সাংবাদিক। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত এই গুণী সাংবাদিককে পূর্ণ সুস্থতা দান করেন এবং আবারো পেশাগত দায়িত্বে ফিরে আসার তৌফিক দেন।"


পরিবার ও উপস্থিত সহকর্মীদের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে এই কঠিন সময়ে পাশে এসে দাঁড়ানো এবং খোঁজখবর নেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default