আবার ও ভূমিকম্পে কাঁপলো দেশ

0

 

ছবি: সংগৃহীত

জনপ্রচার বাংলাদেশ ডেস্ক:


শনিবার বিকেলে উত্তরবঙ্গের রংপুরসহ এর পার্শ্ববর্তী জেলাগুলোতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার (৯ মে) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে এই ভূ-কম্পন অনুভূত হয়।


রংপুর আবহাওয়া, রাডার ও ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের আলুপাড়া এলাকা। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৫। ঢাকা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব ছিল প্রায় ২৬৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।


ভূমিকম্পের সময় কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসাবাড়ি ও বহুতল ভবন ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে রংপুর শহর বা এর আশেপাশের জেলাগুলো থেকে কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে হিমালয় পাদদেশীয় অঞ্চলে ভূ-তাত্ত্বিক অস্থিরতার কারণে উত্তরবঙ্গ ও সংলগ্ন ভারতীয় সীমান্ত এলাকায় ঘন ঘন মৃদু ভূ-কম্পন অনুভূত হচ্ছে। আবহাওয়া বিভাগ ও ফায়ার সার্ভিস জনগণকে ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


/এমএইচবি

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default