ছবি: সংগৃহীত
জনপ্রচার বাংলাদেশ স্পোর্টস ডেস্ক:
বাম পায়ের জাদুকরী ড্রিবলিং আর ক্ষিপ্রতার কারণে ফুটবল বিশ্বে তিনি পরিচিতি পেয়েছিলেন ‘মেসিনিও’ বা ‘ছোট মেসি’ নামে। ব্রাজিলের এই বিস্ময় বালক এস্তেভাও উইলিয়ানকে ঘিরে ভক্তদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে সব স্বপ্ন আর সম্ভাবনা যেন এক নিমিষেই থমকে গেল চোটের করাল গ্রাসে। আসন্ন ২০২৬ বিশ্বকাপে চেলসির এই তরুণ তারকাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে সেলেসাওদের।
গত ১৮ এপ্রিল প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল চেলসি। সেই ম্যাচেই ডান উরুর মাংসপেশিতে গুরুতর চোট পান ১৯ বছর বয়সী এস্তেভাও। প্রথম দিকে দ্রুত সেরে ওঠার একটা ক্ষীণ আশা থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা ম্লান হয়ে যায়। ব্রাজিল জাতীয় দল ও চেলসির চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, বিশ্বকাপের আগে এই তরুণের পক্ষে শতভাগ ফিট হওয়া সম্ভব নয়। সোমবার (১১ মে) কোচ কার্লো আনচেলত্তির জমা দেওয়া ৫৫ জনের প্রাথমিক তালিকায় তার নাম না থাকায় বিষয়টি এখন চূড়ান্ত।
ব্রাজিলের দুর্ভাগ্য এখানেই শেষ নয়। এস্তেভাওয়ের পাশাপাশি রিয়াল মাদ্রিদের দুই তারকা এদের মিলিতাও এবং রদ্রিগোকেও চোটের কারণে স্কোয়াডের বাইরে রাখতে হচ্ছে। কোচ আনচেলত্তির রণপরিকল্পনায় এই তিনজনই ছিলেন অন্যতম স্তম্ভ। তরুণ এই প্রতিভাদের অনুপস্থিতি রক্ষণ ও আক্রমণভাগে ব্রাজিলকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে।
তরুণদের চোট যখন ব্রাজিল শিবিরে শোকের ছায়া ফেলেছে, তখন নেইমার ভক্তদের জন্য এসেছে এক বড় সুখবর। ৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়া নেইমার অবশেষে কার্লো আনচেলত্তির মন জয় করতে পেরেছেন। কোচ দায়িত্ব নেওয়ার পর প্রতিবারই দল থেকে বাদ পড়লেও, এবার ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ৫৫ জনের প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছেন। এর মাধ্যমে চতুর্থ বিশ্বকাপ খেলার স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেলেন এই অভিজ্ঞ তারকা।
ফিফার নিয়ম অনুযায়ী, সকল জাতীয় দলকে ১১ মে’র মধ্যে ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দিতে হয়। যদিও এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না, তবে নিয়ম অনুযায়ী চূড়ান্ত ২৬ জনের দল এই তালিকা থেকেই নির্বাচিত করতে হবে।
পালমেইরাস থেকে প্রায় ২ কোটি ৯০ লাখ পাউন্ডে চেলসিতে যোগ দেওয়ার পর ৩৬ ম্যাচে ৮ গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন এস্তেভাও। কিন্তু বিশবকাপে