প্রেমিককে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন প্রেমিকা, দুজনকেই পেটাল পুলিশ

0

ছবি: সংগৃহীত

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় প্রেমিকা উদ্ধার করতে যাওয়া পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নুরুল আমিন (২৪) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন এবং পুলিশের একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ মে) সন্ধ্যায়।


​স্থানীয় সূত্র ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদগাঁও উপজেলার এক তরুণী প্রেমের সম্পর্কের জেরে চকরিয়ার নুরুল আমিনের বাড়িতে আশ্রয় নেন। নুরুল আমিনের পরিবারের দাবি, গত শুক্রবার উভয় পরিবারের সম্মতিতে বিয়ের

আলোচনা হলেও মেয়েপক্ষের কিছু মানুষ এতে আপত্তি জানিয়ে থানায় অভিযোগ করেন।


​এই অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকেলে মেয়েটিকে উদ্ধার করতে চকরিয়া থানা পুলিশের একটি দল নুরুল আমিনের বাড়িতে যায়। তরুণী যেতে রাজি না হওয়ায় এসআই মো. আরকানুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে নুরুল আমিন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।


​মুহূর্তের মধ্যে এলাকায় নুরুল আমিনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠে। তারা পুলিশকে ধাওয়া দেয় এবং পুলিশের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। খবর পেয়ে চকরিয়া থানার ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


​আহত নুরুল আমিনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


​এ বিষয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ জানান, অপ্রাপ্তবয়স্ক এক তরুণীকে উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি আরও বলেন, অভিযানের সময় কোনো পুলিশ সদস্যের গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default