| ছবি: সংগৃহীতি |
ধানের পাশাপাশি ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ১ লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাল সংগ্রহের কার্যক্রম ১৫ মে থেকে শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সরকার এবার প্রতি কেজি বোরো ধানের ক্রয়মূল্য ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করেছে। এছাড়া প্রতি কেজি গমের দাম ধরা হয়েছে ৩৬ টাকা।
গম সংগ্রহের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে গমের বার্ষিক চাহিদা প্রায় ৮০ লাখ মেট্রিক টন হলেও উৎপাদন হয় মাত্র ৮ থেকে ১০ লাখ মেট্রিক টন। কৃষকরা সাধারণত সরকারের কাছে গম বিক্রি করতে আগ্রহী হন না বলে চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। এক্ষেত্রে ওপেন টেন্ডার অথবা সরকার থেকে সরকার (জি-টু-জি) পদ্ধতিতে গম আমদানি করা হবে।
দেশের খাদ্য মজুত পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, বর্তমানে সরকারি গুদামগুলোতে প্রায় ১৭ থেকে ১৮ লাখ মেট্রিক টন চাল মজুত রয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে সাধারণত ১৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রাখা বাধ্যতামূলক হলেও বর্তমানে তার চেয়ে বেশি মজুত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে ধান ও চাল সংগ্রহের সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
/এমএইচবি