![]() |
| ফাইল ছবি |
সংবাদ প্রতিবেদন: মোহাম্মদ সোহেল
দেশের আলোচিত ইসলামি বক্তা ও ওয়ায়েজ মুফতি রিজওয়ান রফিকীর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা একটি প্রশ্নে তিনি জানতে চান— "আচ্ছা জামাতীদের ঘরে দ্বীনদার সন্তান জন্ম হয় না কেন?"।
মুফতি রিজওয়ান রফিকীর এই পোস্টটি শেয়ার হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশেষ করে ধর্মীয় ও রাজনৈতিক মহলে এই প্রশ্নটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরাসরি একটি বিশেষ আদর্শের অনুসারীদের পারিবারিক জীবন ও সন্তানদের দ্বীনদারী নিয়ে এমন মন্তব্য আগে কখনো কোনো আলেমকে করতে দেখা যায়নি।
পোস্টটির মন্তব্যের ঘরে হাজার হাজার মানুষ তাদের মতামত জানাচ্ছেন। মুফতি রফিকীর অনুসারীদের অনেকে এই প্রশ্নকে 'সময়ের সাহসী জিজ্ঞাসা' হিসেবে দেখছেন। তবে ভিন্নমতাবলম্বী ও জামাত সংশ্লিষ্ট ব্যক্তিরা একে 'উদ্দেশ্যপ্রণোদিত' এবং 'ব্যক্তিগত আক্রমণ' বলে অভিহিত করেছেন। অনেকের মতে, দ্বীনদারী কোনো নির্দিষ্ট দলের পৈতৃক সম্পত্তি নয়, এটি আল্লাহর পক্ষ থেকে পাওয়া একটি বিশেষ নেয়ামত।
মুফতি রিজওয়ান রফিকীর মতো একজন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে আসা এই প্রশ্নটি ফেসবুকের গণ্ডি পেরিয়ে এখন চায়ের আড্ডা থেকে শুরু করে বিভিন্ন অনলাইন ফোরামে বিতর্কের খোরাক জোগাচ্ছে। বিশেষ করে দ্বীনদারী গঠনে পারিবারিক পরিবেশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
এই বিতর্কিত বিষয়টি নিয়ে এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা-পাল্টি যুক্তির লড়াই অব্যাহত রয়েছে।
/এমএস
