চিড়িয়াখানায় যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

0

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | জনপ্রচার বাংলাদেশ 


শেষ পর্যন্ত আর কোরবানি দেওয়া হচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া জাগানো অ্যালবিনো (ধলা) জাতের সেই ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে। দর্শনার্থীদের বিনোদন ও প্রদর্শনীর উদ্দেশ্যে এটিকে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তর করা হচ্ছে। আজ বুধবার (২৭ মে) জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান, নারায়ণগঞ্জের খামারে থাকা ‘ট্রাম্প’ নামের এই ব্যতিক্রমী মহিষটিকে আজ রাতেই চিড়িয়াখানায় নিয়ে আসার কথা রয়েছে। ইতোমধ্যে মহিষটিকে রাখার জন্য চিড়িয়াখানায় একটি বিশেষ শেড (বাসস্থান) প্রস্তুত করা হয়েছে। চিড়িয়াখানায় আনার পর এটি সাধারণ দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

খামার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এর আগে কেরানীগঞ্জের এক ক্রেতা কোরবানি দেওয়ার উদ্দেশ্যে মহিষটি চড়া দামে ক্রয় করেছিলেন। তবে বিরল জাতের এই মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম এবং খামারে সম্ভাব্য বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা থেকে ক্রেতার সাথে আলোচনা করে বিক্রয় চুক্তি বাতিল করা হয়েছে। ক্রেতাকে তার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে মহিষটি চিড়িয়াখানায় দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আপাতত ঢাকা রওনা হওয়ার আগ পর্যন্ত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের নিয়মেই খামারে যত্নে রাখা হয়েছে।


Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default