নেতানিয়াহুর শরীরে ক্যানসার শনাক্ত: ইরানকে ভয় পেয়েই কি লুকোচুরি?

0

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শরীরে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছিল। সম্প্রতি নিজের বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ করার সময় তিনি নিজেই বিশ্ববাসীকে এই চাঞ্চল্যকর তথ্য জানান।


৭৬ বছর বয়সী এই প্রবীণ নেতা জানান, প্রায় দুই মাস আগে তার শরীরে এই মরণব্যাধি ধরা পড়লেও তিনি কৌশলগত কারণে তা গোপন রেখেছিলেন। তার দাবি, ইরান যেন তার অসুস্থতাকে কেন্দ্র করে কোনো ধরনের নেতিবাচক প্রচারণা চালানোর সুযোগ না পায়, সেজন্যই তিনি সঠিক সময়ের অপেক্ষা করছিলেন।


চিকিৎসা সংক্রান্ত তথ্যে জানা গেছে, গত বছরের (২০২৪) ডিসেম্বরে প্রোস্টেট জনিত সমস্যার কারণে নেতানিয়াহু একবার অস্ত্রোপচার করিয়েছিলেন। পরবর্তী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসকরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আয়তনের একটি ম্যালিগন্যান্ট টিউমার খুঁজে পান।


প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইস্যু করা চিকিৎসকদের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, ক্যানসারটি ছিল অত্যন্ত প্রাথমিক পর্যায়ের। এটি শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে পড়েনি এবং কোনো ধরনের শারীরিক জটিলতাও সৃষ্টি করেনি। নেতানিয়াহু জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে ইতিমধ্যে টিউমারটি শরীর থেকে সফলভাবে অপসারণ করা হয়েছে এবং বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default